ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ভোটের আগেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ১৮ লাখ জরিমানা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৫ দিনে প্রার্থী ও তাদের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ডে ২৭৬টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ধরা পড়েছে, যার ফলে মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়কালেই ১৭৬টি মামলাও দায়ের হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৩ জানুয়ারি ছয়টি আসনের তিনটি মামলায় সর্বোচ্চ ২ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি একদিনে আটটি মামলায় ৭২ হাজার ৫০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
কমিশনের মতে, মূলত মিছিল, সভা, পোস্টার ও বিলবোর্ড সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের কারণে এই দণ্ড দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শৃঙ্খলা বজায় রাখছেন।
তালিকায় দেখা গেছে, পঞ্চগড়-২ আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর বিরুদ্ধে ‘রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭ (গ) ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। অন্যান্য আসনেও ১৩ (গ) বিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে নিয়মিত জরিমানা ও মামলা দায়ের করা হচ্ছে।
মাদারীপুর-৩ আসনের হোসেনপুর ও বন্দরবাড়ী ইউনিয়নে টহল ও প্রচারণা চালানোর সময় প্রার্থীর প্রতিনিধিদের প্রতীকী ৫শ টাকা জরিমানা এবং একটি মামলা করা হয়েছে। কমিশন জানিয়েছে, সচেতনতার জন্য প্রার্থীদের ছোট জরিমানা দিয়ে সতর্ক করা হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টার ও বিলবোর্ড অপসারণসহ আচরণবিধি প্রতিপালনে সারা দেশে নিয়মিত টহল ও প্রচারণা চালানো হচ্ছে। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রার্থীদের আইনের আওতায় আনার জন্য কমিশনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সমন্বয় কমিটির তথ্যমতে, যেসব আসনে আচরণবিধি ভঙ্গের প্রবণতা বেশি, সেখানে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে জনসভা ও দেয়াল লিখনের ক্ষেত্রে বিধিমালা ২০২৫-এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের