ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
সরকার প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে যথাযথভাবে দিবসটি পালনের অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত একটি পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
এ প্রেক্ষাপটে অনেকের মনে প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো জুলাই শহীদ দিবসেও কি সরকারি ছুটি থাকবে?
জানা গেছে, ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্র অনুযায়ী দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘খ’ শ্রেণির দিবস বলতে বোঝায়- সেসব জাতীয় ও আন্তর্জাতিক দিবস, যা সরকারিভাবে পালিত হলেও ‘ক’ শ্রেণির দিবসের মতো ব্যাপক আনুষ্ঠানিকতা বা ছুটি থাকে না।
সাধারণত ‘খ’ শ্রেণির দিবসগুলোতে সীমিত পরিসরে আনুষ্ঠানিকতা পালন করা হয়। কর্মদিবসে কোনো শোভাযাত্রা বা বড় আয়োজন এড়িয়ে চলা হয়। এদিন সরকারি অফিস-আদালত ও প্রতিষ্ঠানগুলোতে সাধারণ কার্যক্রম চালু থাকে, অর্থাৎ ছুটি থাকে না।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এদিন দেশে সাধারণ ছুটি ঘোষণা থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি