ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
ঈদের পরেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করবে ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনের দিকে নজর দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনগুলো আগের মতো দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় পদ্ধতিতে ফিরবে তা এখন পুরোপুরি নির্ভর করছে নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনের ওপর। রোববার (১ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসি এই গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ স্থানীয় সরকার নির্বাচনের সময়রেখা স্পষ্ট করে বলেন, “নির্বাচন কমিশনের কাজ নিরন্তর। ঈদের পর থেকে আমরা স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নেব। তবে এই নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় প্রতীকে তা নির্ধারণে আমরা সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশন সব সময় প্রস্তুত থাকবে।” তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট যে, ঈদুল ফিতরের পরপরই দেশের পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের দামামা বাজতে শুরু করবে।
নির্বাচন ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করে ইসি মাছউদ বলেন, “সাংবাদিকরা নির্বাচন কমিশনের একটি অবিচ্ছেদ্য অংশ। সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে আপনারা যেমন সমালোচনা করেন, তেমনি কীভাবে আরও ভালো করা যায় সেই পথও দেখান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল হয়েছে এবং সবাই এর প্রশংসা করেছেন। তবে ভালোর কোনো শেষ নেই, আমরা ভবিষ্যতে আরও নিখুঁত নির্বাচন উপহার দিতে চাই।” তিনি মনে করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সংবাদকর্মীদের নিরপেক্ষ নজরদারি কমিশনকে আরও শক্তিশালী করে।
অনুষ্ঠানে পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে তিন জন সাংবাদিকের হাতে ‘আরএফইডি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। অনলাইন ক্যাটাগরিতে এই সম্মাননা পান বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা। টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার জয় করেন বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ এবং পত্রিকা ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হন ডেইলি টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার আল আমিন। ইসির উর্ধ্বতন কর্মকর্তা এবং আরএফইডির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস