ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উপদেষ্টা মির্জা আব্বাসের এপিএস হলেন মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন এস. এম. মিজানুর রহমান সোহেল।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মির্জা আব্বাসের অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে এস. এম. মিজানুর রহমানকে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ যতদিন এই উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকবেন অথবা তিনি যতদিন এস. এম. মিজানুর রহমানকে এই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রীদের দাপ্তরিক কাজের সুবিধার্থে পর্যায়ক্রমে এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি