ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্য প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি এই খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, বৈঠকে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিরা কী অবস্থায় আছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তার বিষয়টি বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে। ফলে বিমানবন্দরে আটকে পড়া হাজার হাজার যাত্রীর ভোগান্তি লাঘবে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি নিজে এই পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও যাত্রীদের সহায়তায় নিরলসভাবে কাজ করছেন।
সচিবালয়ে এদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সাম্প্রতিক সময়ের ঘন ঘন ভূমিকম্পের বিষয়টি গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন।
বৈঠক শেষে আসাদুল হাবিব দুলু জানান, প্রধানমন্ত্রী ঢাকা শহরে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ ও জরুরি সেবার জন্য দ্রুততম সময়ের মধ্যে ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করার নির্দেশ দিয়েছেন।
সকালে ৯টা ১০ মিনিটে সচিবালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দিনভর তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন, যার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকটিও উল্লেখযোগ্য ছিল। দেশের জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব নিয়েও সেখানে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর