ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
৬ মার্চের মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য রিপোর্ট জমা বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজে অংশ নিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানের প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৬ মার্চের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র পাঠাতে হবে বলে জানানো হয়েছে।
রোববার (১ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রবাসী হজযাত্রীদের নিজ নিজ দেশে স্বীকৃত হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ এবং নির্ধারিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে তা আগামী ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট হজ এজেন্সির কাছেও কপি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজ এজেন্সিগুলোকে নিজস্ব প্যাডে অঙ্গীকারনামা প্রস্তুত করে লিড এজেন্সির প্রতিস্বাক্ষর নিতে হবে। এরপর প্রবাসী হজযাত্রীর স্বাস্থ্য রিপোর্টের প্রিন্ট কপি আগামী ৮ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত প্রবাসী হজযাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তারা স্বাস্থ্য রিপোর্ট ও অঙ্গীকারনামা স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাবেন।
রিপোর্ট যাচাই-বাছাই শেষে নির্ধারিত চিকিৎসক আগামী ১০ মার্চের মধ্যে ই-হজ সিস্টেমে তথ্য সংযুক্ত করে ই-হেলথ সার্টিফিকেট ইস্যু করবেন বলে জানানো হয়েছে।
এছাড়া ১১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সৌদি আরবের নুসুক মাসার সিস্টেমে সব হজযাত্রীর ভিসা আবেদন সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত