ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রমজানের পরপরই সিটি করপোরেশন নির্বাচন হবে: ইসি মাসউদ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এমন ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, রমজান শেষ হলেই সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে তার আগে নির্ধারিত উপ-নির্বাচনগুলো সম্পন্ন করা হবে। এসব উপ-নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচন আয়োজনের দায়বদ্ধতা প্রসঙ্গে কমিশনার বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আইন প্রণয়ন করার দায়িত্ব সংসদের। সংসদ যে আইন প্রণয়ন করবে, সেই আইনের কাঠামোর মধ্যেই কমিশন নির্বাচন পরিচালনা করবে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদের। সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।
সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি দাবি করেন, নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। তবে কোথাও কোনো ঘাটতি থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান কমিশনার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত