ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৫ আগস্ট দেশের সব ব্যাংক বন্ধ
সারা দেশে আগামী ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। দিনটি জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। সে উপলক্ষে দেশের সব অফিস-আদালতের মতোই তফসিলি ব্যাংকগুলোকেও ছুটির আওতাভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ আগস্ট (সোমবার) সরকারি ছুটির দিন হওয়ায় দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে আগাম প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় আর্থিক লেনদেন পরিকল্পনা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
একই দিন ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। দীর্ঘ সময় ধরে চলা দমন-পীড়ন, ভোট জালিয়াতি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জনরোষের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন, যার মাধ্যমে এক নতুন রাজনৈতিক পর্বের সূচনা ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ