ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) তিনি বরিশালে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৯ জানুয়ারি দিবাগত রাতে দলীয় শীর্ষ পর্যায় থেকে তাকে এই চূড়ান্ত সফরসূচির কথা জানানো হয়েছে।
৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস্ পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সফরসূচি অনুযায়ী, তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। তবে তিনি আকাশপথে নাকি সড়কপথে আসবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি। জনসভাকে সফল করতে বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী এবং বিভাগীয় ও মহানগরসহ আট জেলার নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। দীর্ঘ প্রায় ২০ বছর পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশালে পা রাখছেন। মাঝখানে কয়েকবার সফরের তারিখ পরিবর্তন হলেও এবার তারিখ চূড়ান্ত হওয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি তাঁর বরিশাল সফরের কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী