ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইসলামের পক্ষে একমাত্র বাক্স হাতপাখা: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইসলামের প্রতিনিধিত্বকারী একটি মাত্র ব্যালট বাক্স রয়েছে, আর সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক ‘হাতপাখা’।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের বিজয়মঞ্চ চত্বরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোটের সমালোচনা করেন। তিনি বলেন, ওই জোটের ইশতেহারে ইসলামের কোনো স্পষ্ট বক্তব্য নেই। এমনকি জামায়াতের আমির নিজেই বলেছেন, বর্তমান নীতি-আদর্শ ও প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করা হবে। অথচ এই আইনেই গত ৫৪ বছরে হাজার হাজার মা সন্তানহারা হয়েছেন, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এবং দেশীয় স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি শক্তির দাসত্ব করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে এবং দেশের কল্যাণ ও মুক্তি চায়, তাদের একমাত্র রাজনৈতিক ঠিকানা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই জনসভায় কুড়িগ্রাম-৩ আসনে দলটির প্রার্থী অধ্যাপক আক্কাছ আলী সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)