ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
আমরা রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশে শঙ্কা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তারা নিজেরাই ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা এতে বিশ্বাস করে না। তারা দেশের নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। তবে বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। আন্তর্জাতিক মহলও দেশের নির্বাচনি প্রক্রিয়াকে সহযোগিতা করছে।
বিএনপির প্রতি জনগণের ব্যাপক জনসমর্থন রয়েছে দাবি করে তিনি বলেন, “আজ বিএনপি ও গণতন্ত্র একাকার হয়ে গেছে। দেশের প্রতিটি প্রান্তে ধানের শীষের প্রতি মানুষের প্রবল উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আমরা রাজনীতিতে সহনশীলতা, পারস্পরিক সম্মান ও শান্তি প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে বারবার শান্তির আহ্বান জানিয়েছেন। স্থিতিশীল ও সুন্দর বাংলাদেশ গড়তে বিএনপি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি নির্বাচিত সংসদ ও সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
এদিন আমীর খসরু দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বড়পুল, ছোটপুল, সিজিএস কলোনি, সিডিএ এবং বিল্লাপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- আজ বিশ্ব মা দিবস
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)