ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
প্রবাসীদের ৫৫ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ব্যাপক সাড়া মিলেছে। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার তাদের ভোটদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৫৫ হাজার ৩৪১টি পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে আবেদনকারী প্রবাসীদের গন্তব্যে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৯ হাজার ৬০১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদানের পর ৩ লাখ ৯৪ হাজার ১৭৪ জন প্রবাসী তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে বা পোস্ট অফিসে জমা দিয়েছেন। এর মধ্য থেকে ৫৫ হাজার ৩৪১টি ব্যালট ইতিমধ্যেই দেশে ফেরত এসেছে।
এছাড়া, দেশের অভ্যন্তরে ৫২টি জেলায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী (আইসিপিভি) ২ লাখ ৪৪ হাজার ৬২৫ জন ভোটারের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে জানান সালীম আহমাদ খান।
তিনি আরও জানান, এবারের জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রযুক্তির সহায়তায় প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সহজ করায় এবার অংশগ্রহণ বেড়েছে বলে মনে করছে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)