ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৪ দেশে পতাকা বহন
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন নাজমুন নাহার। জাতীয় পতাকা হাতে নিয়ে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে পৌঁছে তিনি ইতিহাস গড়েছেন—১৮৪টি দেশে বাংলাদেশের পতাকা বহন করে তিনি হয়ে উঠেছেন এই কীর্তিতে প্রথম বাংলাদেশি ও বিশ্বের প্রথম মুসলিম নারী। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিতে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স।
নাজমুন নাহারের এই বিশ্বভ্রমণ কেবল একটি ব্যক্তিগত অভিযান নয়, বরং তা বাংলাদেশের জন্য এক শক্তিশালী বার্তা বহন করছে। তার এই যাত্রা সাহস, শান্তি, বৈশ্বিক ঐক্য এবং পরিবেশগত দায়িত্ববোধের প্রতীক হিসেবে বিশ্বমঞ্চে প্রশংসিত হচ্ছে।
বিশ্বের ১৮৪টি দেশে বাংলাদেশের জাতীয় পতাকা বহনের মাধ্যমে তিনি দেশের সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ ইউএস বাংলা এয়ারলাইন্স তাকে সম্মানসূচক উপাধি “ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড” প্রদান করে। এ সম্মাননার মাধ্যমে তার কীর্তিকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ইউএস বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে নাজমুন নাহারের হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ইউএস বাংলার জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) কামরুল ইসলাম এবং হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স জানায়, জাতীয় গর্ব, সাহসিকতা এবং বৈশ্বিক দায়িত্ববোধে অনুপ্রাণিত ব্যক্তিদের সম্মান জানানো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ।
নাজমুন নাহারের এই কীর্তি বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচকভাবে তুলে ধরতে নতুন করে অনুপ্রেরণা জোগাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল