ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘ মানবাধিকার দপ্তরের অফিস চালু ঢাকায়
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ইউএনএইচসিআর) মিশন। শুক্রবার (১৮ জুলাই) বিকালে এ সংক্রান্ত ৩ বছরের সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ-ইউএনএইচসিআর।
জাতিসংঘের পক্ষে হাইকমিশনার ফলকার টুর্ক এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে সহায়তা করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) একটি মিশন শাখা স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে মিশন স্থাপনসংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
সমঝোতা অনুযায়ী, জাতিসংঘের এই দপ্তর বাংলাদেশে মানবাধিকার উন্নয়ন, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় সংস্কারমূলক কার্যক্রমে সহযোগিতা করবে।
এর আগে ২৯ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি নীতিগত অনুমোদন পায়। সেদিন আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) বাংলাদেশে একটি মিশন খুলতে চাচ্ছিল। এ নিয়ে আলোচনা চলছিল এবং তা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খসড়া সমঝোতা স্মারক নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।
গত বছরের আগস্ট থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সম্পৃক্ততা বেড়েছে। সংস্থাটি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গণবিক্ষোভ দমন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ