ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মালদ্বীপের প্রেসিডেন্টকে আম উপহার
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ বাংলাদেশের বিখ্যাত আম উপহার পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৭ জুলাই) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই উপহার হস্তান্তর করা হয়।
প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পক্ষ থেকে পাঠানো এই উপহারের আমগুলো মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্ম-সচিব বাদুরা সাইদের কাছে তুলে দেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
এ সময় মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষে যুগ্ম-সচিব বাদুরা সাইদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এই শুভেচ্ছা উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে ভারত, পাকিস্তান, ভুটান, ও নেপালসহ পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্যেও আম উপহার পাঠানো হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ