ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন ও নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন-এর সম্মানিত সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানি ও অফিস সেক্রেটারি জনাব বায়জিদ বোস্তামী। স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম এবং এইচআর ম্যানেজার অপর্ণা চৌধুরী ও সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এই সমঝোতা অনুযায়ী, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন-এর সকল জীবন সদস্যের ছেলে-মেয়ে ও নাতি-নাতনিরা নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হতে পারবে পূর্ণ ফ্রি এডমিশন সুবিধা নিয়ে এবং মাসিক টিউশন ফিতে পাবেন ১০% ডিসকাউন্ট।
এ সময় সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানি বলেন, “আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ডুয়া’র জীবন সদস্যদের পরিবার আন্তর্জাতিক মানের শিক্ষা সুবিধা ভোগ করবে। আশা করি, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল দেশের শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক মানের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই উদ্যোগের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন-এর সদস্য পরিবারের সন্তানরা উন্নত ও মানসম্মত শিক্ষা গ্রহণে আরও অগ্রাধিকার পাবে বলে আশা করা যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর