ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
খ্যাতনামা শিল্পপতি সাঈদ হোসেন চৌধুরী আর নেই
মারা গেছেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের চেয়ারম্যান, যায়যায়দিনের সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাঈদ হোসেন চৌধুরী বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মালিকানাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম শীর্ষ চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে সম্মানজনকভাবে উপস্থাপন করেছে।
চা শিল্প ছাড়াও এইচআরসি গ্রুপ দীর্ঘদিন ধরে পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠানটি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক পরিসরেও সাঈদ হোসেন চৌধুরী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্পেনে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনৈতিক মহলে তিনি ছিলেন একজন সম্মানিত ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব।
দীর্ঘ সময় ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে যুক্ত থেকে সাঈদ হোসেন চৌধুরী ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা বৈশ্বিক পরিসরে তুলে ধরেছেন।
শিল্পোদ্যোক্তা হয়েও তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন ও শিক্ষাবিস্তারে তাঁর নানা উদ্যোগ সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। সমাজসেবায় অবদানের জন্য দেশ-বিদেশে তিনি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
মৃত্যুকালে সাঈদ হোসেন চৌধুরী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এইচআরসি গ্রুপ ও দৈনিক যায়যায়দিন পরিবার।
তাঁর মৃত্যুতে দেশের ব্যবসায়িক, কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক