ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের জন্য প্রধান উপদেষ্টার আম উপহার
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সৌজন্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার উদ্যোগ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য বাংলাদেশের বিখ্যাত মৌসুমী ফল আম উপহার হিসেবে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে আগামী কয়েকদিনের মধ্যেই উপহারের এই আম বিভিন্ন গন্তব্যে পৌঁছানো সম্পন্ন হবে।
যেসব দেশের শীর্ষ নেতাদের জন্য এই উপহার পাঠানো হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি।
শুধু রাষ্ট্রপ্রধানরাই নন, এই কূটনৈতিক সৌজন্যের পরিধি আরও বাড়ানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের পক্ষ থেকেও এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে। পাশাপাশি, ভারতের কয়েকটি প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্যও এই শুভেচ্ছা উপহার পাঠানো হচ্ছে।ইতোমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে।
এই 'আম কূটনীতি' বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কূটনৈতিক চর্চা, যার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রয়াস চালানো হয়। বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও উষ্ণ ও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি