ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
চীন সফর শেষে দেশে ফিরেছে জামায়াতের প্রতিনিধিদল
চীন সরকারের আমন্ত্রণে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে দলটি ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন ব্যক্তিগতভাবে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত হয়ে জামায়াত আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের একটি প্রতিনিধিদলও এ সময় উপস্থিত ছিল।
পরে জামায়াত আমির ও চীনা রাষ্ট্রদূত বিমানবন্দরেই একটি সংক্ষিপ্ত যৌথ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন, যা এই সফরকে ঘিরে দুই পক্ষের গুরুত্বকে তুলে ধরে।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলটি গত ১১ জুলাই চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এই সফরে ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়াও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, এহসানুল মাহবুব জুবায়ের, অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, মো. সেলিম উদ্দিন এবং ড. হেলাল উদ্দিন প্রতিনিধি দলের সদস্য হিসেবে সফরে ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি