ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় প্রকাশ করেন।
রায়ের ফলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী উচ্চতর গ্রেডের সুবিধা ভোগ করতে পারবেন।
এর আগে ৩০ এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ে বলেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়া সরকারি কর্মীরাও উচ্চতর গ্রেড পাবেন।
চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫-এর অনুচ্ছেদ ৭ অনুযায়ী, কোনো কর্মকর্তা যদি বর্তমানে একই পদে দুই বা ততোধিক টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর স্কেল (যে নামেই হোক) পেয়ে থাকেন, তবে তিনি উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন না।
একই পদে টানা ১০ বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে কর্মকর্তারা প্রথম উচ্চতর গ্রেডের বেতন পাবেন। তবে যদি চাকরির এ সময়সীমা সন্তোষজনক না হয়, তাহলে তিনি ওই গ্রেডের বেতন গ্রহণের যোগ্য হবেন না।
এছাড়া একই পদে কর্মরত থেকে কেউ যদি ১৬ বছর পূর্ণ করেন এবং এই সময়ের মধ্যে কোনো টাইম স্কেল বা সিলেকশন গ্রেড না পেয়ে থাকেন, তাহলে ১০ বছর পূর্তিতে (১১তম বছরে) প্রথম উচ্চতর গ্রেড এবং পরবর্তী ৬ বছর পর (১৭তম বছরে) দ্বিতীয় উচ্চতর গ্রেড লাভ করবেন। যদি এ সময়ের মধ্যে তার পদোন্নতি না ঘটে এবং চাকরি সন্তোষজনকভাবে পরিচালিত হয়ে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী