ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সালাহউদ্দিন আহমেদ
‘৩১ দফার ভিত্তিতেই দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব বিএনপির’
জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামসহ বেশ কয়েকটি দল পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেটিভ) পদ্ধতি চাইলেও বিএনপি এই পদ্ধতি চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা জানান। এছাড়া দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে দলগুলোর ঐকমত্য হয়নি বলেও জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ।
আজ ঐকমত্য কমিশনে তিনটি বিষয় ছিল, তার মধ্যে দুটি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রথম হচ্ছে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, “দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ দল একমত থাকলেও এর গঠন ও কীভাবে ভূমিকা রাখবে সেটি নিয়ে বিতর্ক হয়েছে।” এ বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট করে তিনি বলেন, “আমরা আমাদের আগের জায়গায়ই রয়েছি। ৩১ দফার ভিত্তিতেই দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম, যেখানে দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে।”
উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য আসেনি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি মনে করে সেই উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। ব্যাপক আলাপ-আলোচনার পর অনেক দলই ঐকমত্যে আসেনি।”
এমনকি কিছু দল দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলেও মনে করে না বলে জানান বিএনপির এ নেতা।
এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপি পিআর পদ্ধতি চায় কি না? এর উত্তরে তিনি বলেন, “আগেই বলেছি, আমরা পিআর পদ্ধতি চাই না।”
এ ছাড়াও ঐকমত্য কমিশনে আজ সংবিধান সংশোধনীর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ