ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে 'জুলাই স্মৃতি উদ্যান’ উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ‘জুলাই স্মৃতি উদ্যান’ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘জুলাই স্মৃতি উদ্যান’ উদ্বোধন করেন।
এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সমাজের সকলকে নিয়ে এগিয়ে চলার মানসিকতা বজায় রাখতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। উপাচার্য বলেন, সেদিন দেশের নানা প্রান্ত থেকে সর্বস্তরের জনতা অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। তাঁদের ত্যাগ স্মরণে রেখে দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে। অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)