ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।
সকাল ১০টা ২৫ মিনিটে পলককে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। এ সময় তিনি আইনজীবীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে হঠাৎ কান্নায় ভেঙে পড়েন। সাবেক এই মন্ত্রীর চোখ থেকে অশ্রু ঝরতে দেখা যায়।
পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জানান, “আদালতে আসার পর পলক জানতে পারেন তার নির্বাচনী এলাকার কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি মারা গেছেন। এই শোকবার্তা শুনেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং চোখের জল ধরে রাখতে পারেননি।”
প্রসঙ্গত, গত বছরের ৬ আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর