ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে গিয়ে মাত্র ৩০০ টাকা ঘুষ গ্রহণ এবং সেই খবর ধামাচাপা দিতে সাংবাদিককে ২৯ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে চাকরি খুইয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শুধাংশু কুমার সাহা। গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে অপসারণের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত গত ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শুধাংশু কুমার সাহা কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে এনআইডি সংশোধনের জন্য এক সেবাগ্রহীতার কাছ থেকে অবৈধভাবে ৩০০ টাকা গ্রহণ করেন। ওই সময় কয়েকজন গণমাধ্যমকর্মী তার ঘুষ নেওয়ার ভিডিও ধারণ করেন। ভিডিওটি যাতে প্রকাশ না করা হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে ২৯ হাজার টাকা ‘উৎকোচ’ বা ঘুষ প্রদান করেন।
ঘটনাটি জানাজানি হলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের অধীনে পরিচালিত বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও তার কোনো জবাবই গ্রহণযোগ্য বা সন্তোষজনক ছিল না। শেষ পর্যন্ত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমোদনের পর তাকে ‘চাকরি থেকে অপসারণ’ বা গুরুদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে জারি করা এই আদেশটি গত ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। অপসারণের আগ পর্যন্ত শুধাংশু কুমার সাহা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, রংপুরে সংযুক্ত ছিলেন। নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার