ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ভোট হবে বলেই বিশ্বাস, সংশয়ের কারণ নেই: তৌহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এখনো কিছু মানুষের মধ্যে সন্দেহ থাকলেও বাস্তবে নির্বাচন না হওয়ার মতো কোনো শক্ত কারণ তিনি দেখছেন না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কখনোই পুরোপুরি নিখুঁত হয় না। তার ভাষায়, জীবনের কোনো বিষয়ই শতভাগ পারফেক্ট হয় না, নির্বাচনও তার ব্যতিক্রম নয়। কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হচ্ছে কি না।
তিনি আরও বলেন, জনমতের প্রতিফলন বোঝার জন্য শুধু সংখ্যার হিসাবই একমাত্র মাপকাঠি নয়। অনেক সময় সামগ্রিক পরিবেশ ও প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় ভোট কতটা প্রতিনিধিত্বশীল হয়েছে। অতীতে অনুষ্ঠিত যেসব নির্বাচনকে নির্বাচন বলা হয়, সেগুলোতেও জনমতের একটি প্রতিফলন ছিল বলে মন্তব্য করেন তিনি।
বিদেশের উদাহরণ টেনে তৌহিদ হোসেন বলেন, তিনি দীর্ঘ সময় ভারতে দায়িত্ব পালন করেছেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত দেশটিতেও শতভাগ নিখুঁত নির্বাচন হয় না। সেখানেও নানা ধরনের সমস্যা থাকে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হয়।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কূটনীতিক এ বিষয়ে কৌতূহল প্রকাশ করেছেন, তবে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেননি। কারও পক্ষ থেকেই কী করতে হবে বা কী করা যাবে না—এমন নির্দেশনা দেওয়া হয়নি।
তিনি জানান, যারা প্রশ্ন করেছেন, তাদের জানানো হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে