ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
দুই দিনের জন্য স্থগিত বন্দর শ্রমিকদের আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর চট্টগ্রাম বন্দরের চলমান কর্মবিরতি আপাতত দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।
তিনি জানান, রমজান মাসসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শুক্রবার ও শনিবার কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নৌপরিবহন উপদেষ্টা তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন। শনিবারের মধ্যে কোনো অগ্রগতি না হলে রোববার থেকে আবারও কর্মসূচি শুরুর ঘোষণা দেন তিনি।
সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পরিপ্রেক্ষিতেই আপাতত দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তার ভাষায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর থেকে কার্যত আন্দোলন কর্মসূচি স্থগিত থাকবে।
এর আগে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শুরু করেন শ্রমিক-কর্মচারীরা। প্রথমে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আন্দোলন শুরু হলেও পরে তা চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে পরিচালিত হচ্ছে।
শনিবার থেকে তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর মঙ্গলবার থেকে বন্দরে টানা কর্মবিরতি শুরু হয়। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে আসেন। বন্দরের চার নম্বর গেটের বাইরে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। পরে তিনি সংগ্রাম পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকের পরই দুই দিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত আসে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা