ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী নিরাপত্তায় ফাঁক, ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে নির্বাচনি উত্তাপের মধ্যে একের পর এক বিতর্কিত ঘটনা লেগেই আছে। জেলা নির্বাচন কার্যালয়ে আগুন এবং অবৈধ সিল তৈরির পর এবার সামনে এলো ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরির ঘটনা। সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত পুলিশ চুরি হওয়া ক্যামেরাগুলো উদ্ধার করতে পারেনি এবং এ ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি। এর আগে গত ২ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম চন্দ্রগঞ্জ থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নির্বাচনি নিরাপত্তার অংশ হিসেবে গত ২২ জানুয়ারি ওই কেন্দ্রে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে স্কুল ছুটির পর টানা তিন দিন বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষকরা স্কুলে এসে দেখেন, নিচতলায় থাকা তিনটি ক্যামেরার মধ্যে দুটি গায়েব হয়ে গেছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, "নির্বাচন যেন সুষ্ঠু না হয়, সেজন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। এটি অবাধ নির্বাচনের পথে বড় বাধা।"
একইভাবে ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব বলেন, "যাদের অসৎ উদ্দেশ্য রয়েছে তারাই ক্যামেরাগুলো সরিয়েছে। ভোট কারচুপি ও কেন্দ্রে গোলযোগ সৃষ্টির লক্ষ্যেই এই চুরির ঘটনা ঘটানো হতে পারে।"
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, সিসি ক্যামেরা চুরির বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। অপরাধীদের শনাক্ত করতে স্থানীয় পর্যায়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ওই কেন্দ্রে নতুন করে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)