ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বইমেলায় এবার থাকছে ইফতার ও তারাবিহর বিশেষ ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে। মেলা চলাকালীন পবিত্র রমজান মাস শুরু হওয়ায় দর্শনার্থী ও পাঠকদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে ইফতার এবং তারাবিহ নামাজের বিশেষ ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “রমজান মাস বিবেচনায় মেলা প্রতিদিন এক ঘণ্টা এগিয়ে দুপুর ২টা থেকে শুরু হবে। মুসল্লিদের জন্য নামাজ পড়ার জায়গা আরও বাড়ানো হবে এবং তারাবিহ নামাজের জন্য বড় পরিসরে সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দর্শনার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন, সেজন্য ফুড স্টলগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা হবে।”
প্রকাশকদের একাংশ মেলাটি ঈদুল ফিতরের পর আয়োজনের দাবি জানালেও আয়োজক কমিটি তা নাকচ করে দিয়েছে। এ প্রসঙ্গে বইমেলা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা বলেন, “মেলা আয়োজনের কাজ ইতোমধ্যে ৬০ শতাংশ শেষ হয়েছে। এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহ, ধুলোবালি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকে। তাই বৈরী আবহাওয়ার কারণে ঈদের পর মাসব্যাপী মেলা আয়োজন করা বাস্তবসম্মত নয়।”
বাংলা একাডেমি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, ধর্মীয় আবাহ বজায় রেখে সব ধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে এবারের বইমেলা সফলভাবে সম্পন্ন হবে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকাশকদের মেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে একাডেমি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত