ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ভিসা জটের দায় নিজের নয়, সিস্টেমের: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশিদের বিদেশি ভিসা না পাওয়ার জন্য সরকার নয়, বরং দেশের সামগ্রিক ব্যবস্থাপনাকেই দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এই সংকটের জন্য কোনো একক মন্ত্রণালয় বা ব্যক্তিকে দায়ী করা যাবে না; এটি পুরো সিস্টেমের দুর্বলতার ফল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভিসা না পাওয়ার দায় পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি একা নেবেন না। তার ভাষায়, এটি দেশের দায়, পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক ব্যর্থতা নয়, ব্যক্তিগতভাবেও তার দায় নয়। তিনি বলেন, বিশ্বজুড়ে নানা সুযোগ থাকলেও নিজেদের ভুল ও দুর্বলতার কারণে আমরা সেগুলো কাজে লাগাতে পারছি না। ফলে ভিসা না পাওয়ার পেছনে শেষ পর্যন্ত আমাদেরই ভূমিকা বড় হয়ে উঠছে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টাও বারবার জালিয়াতির প্রসঙ্গ তুলেছেন। কাগজপত্রে অনিয়ম ও ভুয়া তথ্য থাকলে বিদেশি কর্তৃপক্ষ কেন সেগুলো বিশ্বাস করবে—সে প্রশ্ন তোলেন তিনি। ভিসা হোক বা বিদেশে পড়াশোনার সুযোগ, সব ক্ষেত্রেই সিদ্ধান্ত হয় কাগজের ভিত্তিতে। অথচ কাগজে বিশ্বাসযোগ্যতা না থাকলে স্বাভাবিকভাবেই আবেদন বাতিল হয়।
উদাহরণ টেনে তৌহিদ হোসেন বলেন, কোনো ক্ষেত্রে দেখা যায়, গৃহকর্মীর কাজে যাওয়ার কথা থাকলেও কাগজে তাকে দেখানো হয় ফ্রন্ট অফিসার বা ম্যানেজার হিসেবে। এ ধরনের অসঙ্গতি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে।
পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আমরা যতক্ষণ না নিজেদের ঘর গোছাতে পারছি, ততক্ষণ এই সংকট কাটবে না। বরং সামনে আরও কঠিন সময় আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ম মাসিক সভা অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রোরেল, বাড়ছে আরও দুই ট্রেন
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত