ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হ্যাকের ঘটনায় জামিন পেলেন বঙ্গভবনের প্রোগ্রামার
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার করা বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে জামিন দিয়েছেন ঢাকার আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেন।
ছরওয়ার আলমকে আদালতে হাজির করে তার আইনজীবী জামিনের আবেদন করেন। জামিনের বিরোধিতা করেন জামায়াতের আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ছরওয়ার আলমকে আটক করে।
জানা যায়, গত ৩১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। হামলাটি বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে করা হয়েছে বলে জানা গেছে।
বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠন ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াতের আমির নিজেই এই পোস্ট দিয়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নাটক সাজিয়েছেন। এছাড়া বিভিন্ন মহল থেকেও সমালোচনা শুরু হয়।
ঘটনার পর ১ ফেব্রুয়ারি ভোরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ছরওয়ার আলমকে আটক করার পর ২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত