ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন এমপিদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বর্তমানে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় রাষ্ট্রপতির মনোনীত একজন ব্যক্তি নতুন নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণের দায়িত্ব পালন করবেন। তবে কোনো কারণে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাতে না পারলে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নিতে পারবেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী সাধারণত শপথ করানোর দায়িত্ব স্পিকারের। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। উনাদেরও অনুপস্থিতিতে অন্য বিধান অনুসরণ করা হয়।
তিনি আরও জানান, স্পিকার-ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ এবং আরেকজন কারাবন্দি। তাঁদের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে এবং তাঁরা পদত্যাগও করেছেন। তাই এ অবস্থায় তাঁদের মাধ্যমে শপথ করানো সম্ভব নয়। আইন অনুযায়ী যদি তাঁরা শপথ করাতে না পারেন, তাহলে রাষ্ট্রপতির পরামর্শক্রমে মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। প্রধান বিচারপতিও চাইলে এই দায়িত্ব নিতে পারেন।
আইন উপদেষ্টা আরও জানান, যদি তিন দিনের মধ্যে শপথ না হয়, প্রধান নির্বাচন কমিশনার শপথ করাতে পারবেন। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমরা চাই নির্বাচনের পর দ্রুত শপথ সম্পন্ন হোক।
তিনি বলেন, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির মাধ্যমে শপথ গ্রহণ না হলে প্রধান নির্বাচন কমিশনার তা সম্পন্ন করবেন। তবে এজন্য তিন দিনের অপেক্ষা প্রয়োজন। আমরা আসলে অপেক্ষা করতে চাই না এবং যত দ্রুত সম্ভব শপথ গ্রহণ করাতে চাই।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব