ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কৃষি পুরস্কারের নাম বদলে নতুন সিদ্ধান্ত সরকারের
নিজস্ব প্রতিবেদক: সরকার কৃষিখাতে রাষ্ট্রীয় পুরস্কারের নাম ও কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর অংশ হিসেবে দীর্ঘদিন ব্যবহৃত ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ নাম বাতিল করে নতুন করে ‘জাতীয় কৃষি পুরস্কার’ নামে পুরস্কারটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় পুরস্কারের নাম পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্ট আইনি কাঠামোতেও সংশোধনের অনুমোদন দেওয়া হয়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য সাংবাদিকদের জানান।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর ফলে পুরস্কারটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় কৃষি পুরস্কার’ নামে পরিচালিত হবে।
সভায় শুধু কৃষি পুরস্কার সংক্রান্ত সিদ্ধান্তই নয়, বরং জননিরাপত্তা ও প্রশাসনিক সংস্কার ঘিরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।
এর মধ্যে রয়েছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬-এর খসড়া অনুমোদন এবং কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।
এ ছাড়া বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশ-২০২৬ এবং ডাক সেবা অধ্যাদেশ-২০২৬-এর খসড়াও সভায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়।
প্রেস সচিব আরও জানান, উপদেষ্টা পরিষদ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ-২০২৬ অনুমোদন করেছে। পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় একটি পাবলিক ট্রাস্ট হিসেবে আরবান সেফটি অ্যান্ড রিজেলিয়েন্স (ইউএসআরআই) বাংলাদেশ গঠনের প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)