ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। যেসব কারখানা এই ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরবর্তীতে সুবিধামতো যেকোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে এই কর্মদিবসটি পুষিয়ে নিতে পারবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র (BGMEA) পক্ষ থেকে করা এক আবেদনের প্রেক্ষিতে সরকার এই বিশেষ সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেয়।
এর আগে, নির্বাচনি প্রস্তুতি ও ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন পরিস্থিতি সচল রাখার স্বার্থে বিজিএমইএ প্রস্তাব দেয় যে, এই ছুটির পরিবর্তে যেন অন্য কোনো সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে কাজ করিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের আজকের এই সিদ্ধান্তের ফলে পোশাকসহ শিল্পাঞ্চলের কারখানাগুলো উৎপাদন লক্ষ্যমাত্রা বজায় রাখতে পারবে এবং একই সঙ্গে শ্রমিকরাও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক