ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
এনবিআরের পাঁচ প্রজ্ঞাপনে একসঙ্গে ৩৮ কর্মকর্তার বদলি
নিজস্ব প্রতিবেদক: কাস্টমস প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঢাকাসহ দেশের বিভিন্ন কাস্টমস হাউজে একযোগে শীর্ষ ও মাঠপর্যায়ের মোট ৩৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই বদলির মাধ্যমে কাস্টমস ব্যবস্থাপনায় নতুন করে দায়িত্ব বণ্টন করা হলো।
এনবিআরের জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ কার্যকর করা হয়। প্রজ্ঞাপনগুলো বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এর মধ্যে একটি বদলির আদেশ জারি করা হয় গত ৩ ফেব্রুয়ারি এবং বাকি চারটি আদেশ প্রকাশিত হয় ৫ ফেব্রুয়ারি। এসব আদেশের মাধ্যমে ঢাকা থেকে বিভিন্ন কাস্টমস হাউজে এবং বিভিন্ন কাস্টমস হাউজ থেকে ঢাকায় কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
বদলির তালিকায় রয়েছেন তিনজন কমিশনার। তারা হলেন— আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) এবং মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)।
এ ছাড়া চারজন যুগ্ম কমিশনারকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। তারা হলেন— মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক এবং মহিবুর রহমান ভুঞা।
পাঁচজন অতিরিক্ত কমিশনারও এই বদলির আওতায় পড়েছেন। তারা হলেন— কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন এবং আব্দুল রশিদ মিয়া।
একই সঙ্গে আটজন উপকমিশনারকে বিভিন্ন কাস্টমস হাউজে বদলি করা হয়েছে। তারা হলেন— মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।
এ ছাড়া ১৮ জন সহকারী কমিশনারকে ঢাকাসহ বিভিন্ন কাস্টমস হাউজে নতুনভাবে পদায়ন করা হয়েছে। তারা হলেন— শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম এবং মোস্তফা কামাল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট