ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর নির্দেশ নৌপ্রধানের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এবং সেই প্রত্যাশা পূরণে নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বরগুনা সদর এলাকায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান। এ সময় তিনি কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, এবারের নির্বাচনে অতীতের যেকোনো সময়ের তুলনায় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। শুধু নৌবাহিনীর পক্ষ থেকেই প্রায় পাঁচ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ। উপকূলীয় অঞ্চল ও দ্বীপাঞ্চলে জাহাজ ও জলযান মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে কোস্টগার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় কাঁধে কাঁধ মিলিয়ে নৌবাহিনী কাজ করছে। এই নির্বাচনে প্রতিটি কর্মকর্তা ও নাবিককে নিরপেক্ষতা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
নৌবাহিনী প্রধান বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের সঙ্গে নৌবাহিনীর সমন্বয় আগের যেকোনো সময়ের তুলনায় আরও দৃঢ় ও কার্যকর হয়েছে। দীর্ঘদিন মাঠে থাকার কারণে প্রতিটি এলাকার বাস্তবতা, চ্যালেঞ্জ ও পরিস্থিতি সম্পর্কে বাহিনী এখন ভালোভাবে অবগত। তবে নির্বাচন ঘিরে যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
তিনি জানান, নির্বাচনকালীন সময় এবং নির্বাচন-পরবর্তী দুই থেকে তিন দিন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। এ জন্য গোয়েন্দা সংস্থা ও অন্যান্য বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় অব্যাহত থাকবে।
নির্বাচনী ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্বে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা ভোটগ্রহণ পরিচালনা করবেন। ব্যালট বক্স ও ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম নিরাপদে কেন্দ্রে পৌঁছানো এবং ভোট শেষে সেগুলোর নিরাপদ স্থানান্তরের দায়িত্বেও নৌবাহিনী নিয়োজিত থাকবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নৌবাহিনী প্রধান বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই বাহিনীর মূল লক্ষ্য। ভোটাররা যাতে ভয়ভীতি ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে।
নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দায়িত্ব শেষ করে সবাই নিজ নিজ ঘাঁটিতে ফিরে গিয়ে আবারও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্বে পূর্ণ মনোযোগ দেবেন। দেশ ও জাতির প্রত্যাশা পূরণে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নৌবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ