ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিএডিসির নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগের আগে মো. আজিজুল ইসলাম প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তার চাকরি কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাকে বিএডিসির চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা মূলত উচ্চমানের বীজ উৎপাদন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং আধুনিক সার ব্যবস্থাপনার মাধ্যমে দেশের কৃষি খাতের উন্নয়নে প্রধান ভূমিকা পালন করে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থাটি দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি আধুনিকায়নে আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি