ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসিসেয়শন-ডুয়া’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ৫ম দিনের বৃত্তি যাচাই-বাছাই উপ-কমিটি (খ) এর আহ্বায়ক রশিদ আহমেদ মামুন বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে আমরা ডুয়ার সদস্যরা তাদের পাশে সব সময় থাকবো।” তিনি বলেন, ডুয়ার বৃত্তি কার্যক্রম প্রয়োজনে ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
আজ শুক্রবার ( ১১ জুলাই) সকাল এগারোটায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিসে ঢাকা বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের এই সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।
ডুয়া অফিস জানায়, যেসব শিক্ষার্থীদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে তারাই আজকের সাক্ষাৎকারে আসতে পারবেন। মেসেজে কোন ধরনের ক্রমিক নাম্বার দেয়া হচ্ছে না। শুধু সময়, তারিখ ও গ্রুপ জানিয়ে দেয়া হচ্ছে।

জানা গেছে, যেসব শিক্ষার্থী আগে ভাইভায় অংশগ্রহণ করতে পারেননি তারা আগামী ১৮ ও ১৯ জুলাই ভাইভা দিতে পারবেন। এজন্য তাদেরকে সকাল এগারোটায় অ্যালামনাই অফিসে আসার জন্য বলা হয়েছে।
আগামীকাল শনিবারও সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এর আগে ৫, ৬, ৯ ও ১০ জুলাই সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
আজকের সাক্ষাৎকারে সদস্যদের মধ্যে রয়েছেন-আহ্বায়ক হিসেবে আছেন রশিদ আহমেদ মামুন। এছাড়াও উপস্থিত আছেন গোলাম মেজবাহ উদ্দিন মাসুদ, রাশেদা আরজু, আতিকুর রহমান লিপন, ফাহমিদা জাহান বিউটি, মো. শামসুল আলম দুলাল, আরজু নাসরিন পনি ও নাজনীন জাহান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)