ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায় রয়েছে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহবায়ক শামসুজ্জামান দুদু বলেন, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমরা মনে করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায় রয়েছে।
তিনি আরও বলেন, আজকে যারা বৃত্তি পাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়নরত একদিন তাদেরকেও দায় নিতে হবে। এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আমাদের অনুসরণ করবে।
আজ মঙ্গলবার সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে বৃত্তি প্রদান অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। এদিন ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় ১৫০ জন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়।
শামসুজ্জামান দুদু বলেন, এই বৃত্তির জন্য যারা আবেদন করেছে সবাই বৃত্তি পাওয়ার যোগ্য। কিন্তু আমরা সবাইকে দিতে পারিনি, পারলে আরও ভালো লাগতো। তবে ভবিষ্যতে সবাই এগিয়ে আসলে আমরা সেটি পারব বলে বিশ্বাস করি। এই টাকা দিয়ে তোমাদের সব প্রয়োজন মিটবে না কিন্তু আমরা তোমাদের পাশে আছি।
এসময় ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আলী বলেন, এখানে আসতে পেরে আমার ভালো লাগছে। ব্যাংকের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারছি এটি অনেক আনন্দের। বৃত্তির টাকা ২৫০০ থেকে ৩০০০ করা যায় কিনা সেটি নিয়েও আমরা কাজ করব, আমাদের সিনিয়র ম্যানেজমেন্টকে জানাব। আমরা সবসময় আপনাদের পাশে থাকব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)