ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
প্রথম অধিবেশনেই সংসদে উঠছে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে থেকে অনিয়ম ও দুর্নীতির সাথে আপস করার দিন শেষ হচ্ছে বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়ালে কেবল বিভাগীয় ব্যবস্থার ওপর নির্ভর করবে না সরকার। ঝিনাইদহে বিচারক ও সরকারি কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি প্রশাসনের এই কঠোর অবস্থানের কথা জানান।
আইনমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকারি কর্মকর্তারা কেউ দুর্নীতি করলে শোকজ করে চাকরি যাবে তা নয়, জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলাও হবে।’ তিনি আরও জানান যে, গুটিকয়েক দুষ্কৃতিকারীর অশুভ তৎপরতার কারণে সরকারের অর্জিত সাফল্য ও ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। তাই মাদক, সন্ত্রাস ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের মতো স্পর্শকাতর বিষয়ে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সময়কালীন আইনি কাঠামোর ধারাবাহিকতা নিয়ে মন্ত্রী এক গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, সদ্য বিদায়ী সরকারের আমলে জারি করা সকল অধ্যাদেশকে স্থায়ী আইনি রূপ দেওয়া হবে। আইনমন্ত্রীর ভাষ্যমতে, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে, প্রত্যেকটা অধ্যাদেশই আমরা বিল আকারে পেশ করবো। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা ১৩৩ অধ্যাদেশের প্রত্যেকটিই পেশ করা হবে।’
দেশের সমসাময়িক অপরাধচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, সরকার আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক চুলও নড়চড় করবে না। বিশেষ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করা হবে। অপরাধীদের আশ্রয়দাতাদের সতর্ক করে তিনি বলেন, ‘অপরাধীদের যদি কেউ শেল্টার দেয় তাদের শেকড় উপড়ে ফেলা হবে।’ এছাড়াও তিনি পুনর্ব্যক্ত করেন যে, সরকার আইন সংগতভাবে সকল ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের এমপি মোঃ আবু তালিব। সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল এবং জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে মন্ত্রীর দিকনির্দেশনা শোনেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস