ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
নারী-পুরুষের জন্য আলাদা কর্মসংস্থান করা হবে: প্রতিমন্ত্রী পুতুল
নিজস্ব প্রতিবেদক: নাটোরকে একটি আধুনিক, সমৃদ্ধ এবং অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ নতুন কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বিশেষ করে নারী ও যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের ভাগ্যোন্নয়নকেই তিনি তাঁর মেয়াদের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই উন্নয়ন দর্শন তুলে ধরেন।
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী সভায় বলেন, ‘নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ এর মাধ্যমে পারিবারিক ও জাতীয় অর্থনীতিতে নারীদের অবদান আরও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশাসনের কর্মকর্তাদের প্রতি জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ‘চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নাটোর গড়তে যা প্রয়োজন, তাই করা হবে। এ লক্ষ্যে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে আসি, আমাদের একার পক্ষে সব ধরনের উন্নয়ন করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা ছাড়া এই অগ্রগতি টেকসই হবে না। আমি জনগণের সেবক হিসেবে জীবনের বাকি সময় কাজ করে যেতে চাই এবং আপনাদের সঙ্গে নিয়েই সকল কাজ সম্পাদন করতে চাই।’ তিনি স্পষ্ট করেন যে, সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ সহযোগিতা অপরিহার্য।
নাটোরের আঞ্চলিক উন্নয়ন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, জেলার চারটি সংসদীয় আসনেই সমানভাবে উন্নয়নের ছোঁয়া লাগবে। বিশেষ করে উত্তরবঙ্গের এই কৃষিপ্রধান অঞ্চলে কৃষকদের ভাগ্যবদল করতে চায় সরকার। তিনি জানান, ‘উত্তরাঞ্চলের কৃষিপ্রধান এই জনপদে কৃষির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে চাই। কৃষকদের ভাগ্যোন্নয়ন ঘটিয়ে পুরো বাংলাদেশে কৃষি সমৃদ্ধি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। তবে এই কাজগুলো একদিনে করা সম্ভব নয়, এজন্য সময়ের প্রয়োজন।’ দীর্ঘমেয়াদী এই পরিবর্তনের জন্য তিনি সবার ধৈর্য ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান এবং সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিন। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা শোনেন এবং জেলার উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়