ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আমরা সবসময় তোমাদের পাশে থাকতে চাই: শিক্ষার্থীদের উদ্যেশ্য ডুয়া সদস্য সচিব
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সদস্য সচিব এ টি এম আবদুল বারী (ড্যানী) বলেছেন, 'আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা জানি শিক্ষার্থীদের নানা সমস্যা আছে। আমরা চেষ্টা করছি কিভাবে সর্বোচ্চ সহযোগিতা করা যায়। আমরা সবসময় তোমাদের পাশে থাকতে চাই। তোমরা পড়াশোনা করে নিজেদের উন্নয়ন ও দেশের কল্যানে ভূমিকা রাখো।'
আজ মঙ্গলবার সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে বৃত্তি প্রদান অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। এদিন ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় ১৫০ জন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়।
আবদুল বারী ড্যানী বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিয়মিত একটি কার্যক্রম শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। তোমরা প্রায় ১৪শ জন বৃত্তির জন্য আবেদন করেছো। সেখান থেকে আমরা যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪৭৫জনকে বৃত্তির আওতায় এনেছি। এরমধ্যে ফিজিক্যালি চ্যালেঞ্জড আবেদনকারীদের শতভাগ বৃত্তি দেওয়া হচ্ছে। ধাপে ধাপে আমরা বৃত্তি দিচ্ছি। আজ ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় ১৫০ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছ। আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা জানি শিক্ষার্থীদের নানা সমস্যা আছে। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ কিভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করা যায়। আমরা তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যানে নানাবিধ উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা ক্যাম্পাসে ১০টি ওয়াটার পিউরিফায়ার মেশিন লাগিয়েছি, মেয়েদের জন্য কয়েকটা হলে ভেন্ডিং মেশিন লাগিয়েছি। আমরা সবসময় তোমাদের পাশে থাকতে চাই। তোমরা পড়াশোনা করে নিজেদের উন্নয়ন ও দেশের কল্যানে ভূমিকা রাখো।
শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদাত্ত আহবান জানাচ্ছি ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে আপনারা সকলেই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান। তারাই একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে, দেশের কল্যানে কাজ করবে।
ইস্টার্ন ব্যাংককে ধন্যবাদ জানিয়ে ড্যানী বলেন, বৃত্তি দাতাদের মধ্যে ইস্টার্ন ব্যাংক সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তারা ১৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে