ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়া ও ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা জানাবে ঢাবি অ্যালামনাই
নিজস্ব প্রতিবেদক: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)। সোমবার (১২ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে এক ‘জরুরি বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ জানুয়ারি (বুধবার) যথাযথ সম্মানের সাথে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকাল ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরবর্তীতে দুপুর ১২টায় শহীদ শরীফ ওসমান বিন হাদীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে।
সংগঠনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী (ড্যানী) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সকল সম্মানিত সদস্যকে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, অংশগ্রহণকারী সকলের জন্য প্রয়োজনীয় যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হবে।সংগঠনটি এই উদ্যোগকে জাতীয় ঐক্যের প্রতীক এবং দেশপ্রেমিক ব্যক্তিত্বদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের একটি অংশ হিসেবে দেখছে।

ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি