ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিএনপির নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের দেওয়া এই রায় দীর্ঘদিনের বঞ্চনা ও রাজনৈতিক প্রত্যাশার এক সম্মিলিত প্রতিফলন। এই বিজয় বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তারা বিশ্বাস করেন।
বিবৃতিতে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম রূপকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা বিনম্র চিত্তে স্মরণ করা হয়। তারা বলেন, জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আত্মনির্ভরশীল অর্থনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতান্ত্রিক সংগ্রামের প্রশংসা করা হয়।
এতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, "আমরা প্রত্যাশা করি, জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসন, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা এবং একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে। শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।"
নতুন রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে এমন আশাবাদ ব্যক্ত করে অভিনন্দন বার্তায় বলা হয়, নাগরিক অধিকার রক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্র সবার জন্য সমানভাবে কাজ করবে। দল-মত নির্বিশেষে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ নির্মাণে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর