ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিপরিষদকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ এবং একই সঙ্গে দলটির ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে নতুন সরকারকে শুভেচ্ছা জানানো হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের দেওয়া এই রায় দীর্ঘদিনের বঞ্চনা ও রাজনৈতিক প্রত্যাশার এক সম্মিলিত প্রতিফলন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই শপথ গ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আগামীর পথচলাকে আরও সুসংহত করবে।
বিবৃতিতে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা বিনম্র চিত্তে স্মরণ করা হয়। তারা বলেন, জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বনির্ভর অর্থনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতান্ত্রিক সংগ্রামের প্রশংসা করা হয়।
ডুয়া নেতৃবৃন্দ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই নতুন সরকার বাংলাদেশে আইনের শাসন, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা এবং একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হবে। বিশেষ করে ২৫ জন দক্ষ মন্ত্রী ও ২৪ জন উদ্যমী প্রতিমন্ত্রীর সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।
নতুন রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশ একটি স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্রে পরিণত হবে—এমন আশাবাদ ব্যক্ত করে বিবৃতিতে আরও বলা হয়, নাগরিক অধিকার রক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্র এখন থেকে সবার জন্য সমানভাবে কাজ করবে। দল-মত নির্বিশেষে একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে নতুন সরকারের পাশে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে