ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনেরমাধ্যমেবাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের দেওয়া এই রায় দীর্ঘদিনের বঞ্চনা ও রাজনৈতিক প্রত্যাশার এক সম্মিলিত প্রতিফলন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই শপথ গ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আগামীর পথচলাকে আরও সুসংহত করবে।
অভিনন্দন বার্তায় বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির রূপকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা বিনম্র চিত্তে স্মরণ করা হয়। তারা বলেন, জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বনির্ভর অর্থনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন তারা।
নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ একটি স্থিতিশীল, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে—এমন আশাবাদ জানিয়ে বার্তায় আরও বলা হয়, নাগরিক অধিকার সংরক্ষণ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্র সবার জন্য সমানভাবে কাজ করবে।
এসময় দল-মত নির্বিশেষে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে নতুন সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?