ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হওয়ায়
এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
পার্থ হক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে এ টি এম আবদুল বারী ড্যানীকে নিয়োগ দেওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
বুধবার সন্ধ্যা ৭টায় ডুয়ার ১০ম মাসিক সভা শুরুর আগে সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য এ টি এম আবদুল বারী ড্যানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় শামসুজ্জামান দুদু বলেন, ‘শুরুতেই ডুয়ার পক্ষ থেকে আমরা আমাদের সদস্য এ টি এম আবদুল বারী ড্যানীকে অভিনন্দন জানাই। বর্তমান সরকার তাকে শুধু সম্মানিতই করেনি, একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও অর্পণ করেছে। তাকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য ডুয়ার পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডুয়ার পক্ষ থেকে তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’
ডুয়া’র সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে এ টি এম আবদুল বারী ড্যানী দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বিআইডব্লিউটিসির কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা