ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথম ম্যাচেই দুটি গোলে অবদান রেখেছেন লিওনেল মেসি। একটিতে সরাসরি এবং অন্যটিতে পরোক্ষভাবে সহায়তা করেছেন আর্জেন্টাইন তারকা। তবে তাঁর এই অবদানও ইন্টার মিয়ামিকে জয় এনে দিতে পারেনি। শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়নরা।
বজ্রপাত ও ঝড়ের কারণে ম্যাচ শুরু হতে ৯০ মিনিট দেরি হয়। তবে খেলা মাঠে গড়ানোর পর উত্তেজনার কমতি ছিল না। আর ম্যাচের মূল ঘটনাপ্রবাহের কেন্দ্রে ছিলেন মেসি। আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ ম্যাচ খেলা এই খেলোয়াড়কে ঘিরেই আবর্তিত হয়েছে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো।
৩২ মিনিটে এগিয়ে যায় মিয়ামি। মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলের কাসেমিরো। তিন মিনিট পরই সমতায় ফেরে আটলান্টা। সাবেক নিউক্যাসল ফরোয়ার্ড মিগেল আলমিরন নিচু শটে জোরালো গোল করেন।
বিরতির ঠিক আগে আবার এগিয়ে যায় মিয়ামি। বাঁ প্রান্ত দিয়ে মেসির শুরু করা এক আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা লুইস সুয়ারেস।
৭৩ মিনিটে পেনাল্টি পায় আটলান্টা। তবে সেই পেনাল্টি ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক। ৮৭ মিনিটে আবারও পেনাল্টি পায় দলটি। এবার স্পটকিক থেকে গোল করে সমতা ফেরান সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এম্বোলো।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর