×

ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ঢাবির পপুলেশন সায়েন্সেস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৬:৪১:২৫

ঢাবির পপুলেশন সায়েন্সেস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম. নূর-উন-নবী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় ছাত্র উপদেষ্টা শাফায়াত সুলতান। নবীনদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন উপমা সাহা ও সৌমিক হক, আর বিদায়ীদের পক্ষে কথা বলেন প্রাপ্তি রায় ও ইদ্রিস আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগীয় শিক্ষার্থী মো. নাফিস ইকবাল ও অর্ণবী পাল রিয়া।

বক্তারা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ধারণ করেই তাদের এগিয়ে যেতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মজীবনে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে তাদের।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত