×

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ফেল বিরোধীদলের ওয়াকআউট

২০২৬ সেপ্টেম্বর ০৬ ২০:৪৫:৫২

ফেল বিরোধীদলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক: সংসদে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাসের জন্য উত্থাপনের প্রতিবাদে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সদস্যরা।

রোববার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন বিরোধীদলীয় বেশ কয়েকজন সদস্য। এ নিয়ে তাঁদের আলোচনা শেষে আইনমন্ত্রী জবাব দেন।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো কণ্ঠভোটে দিলে এর প্রতিবাদ জানাতে থাকেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে যথেষ্ট আলোচনা হয়েছে জানিয়ে স্পিকার তাঁর কথা শুনতে অস্বীকৃতি জানান।

শফিকুর রহমানের বক্তব্য উপেক্ষা করে স্পিকার ভোটের প্রক্রিয়ায় এগিয়ে গেলে বিরোধীদলীয় সদস্যরা একযোগে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।

পরে কণ্ঠভোটে বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নাকচ হয়ে যায়।

গত ২৭ আগস্ট ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছিল। ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন করে আজীবন ভোগদখলের অধিকার আইনগতভাবে স্বীকৃতি দিতে এই আইন করা হচ্ছে।

প্রস্তাবিত আইনের মাধ্যমে বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি এবং অন্যান্য যোগ্য দাতা নির্দিষ্ট রক্ত-সম্পর্কীয় ব্যক্তি বা স্বামী-স্ত্রীর কাছে সম্পত্তি হস্তান্তর করেও জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার আইনগত অধিকার সংরক্ষণ করতে পারবেন।

আইনমন্ত্রীর দেওয়া বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন ধরন থাকলেও দাতার আজীবন ভোগের অধিকার সংরক্ষণ করে দান করার বিষয়ে নির্দিষ্ট কোনো বিধান নেই।

প্রস্তাবিত সংশোধনীতে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করে আজীবন ভোগের অধিকার সংরক্ষণকারী দানকে সম্পত্তি হস্তান্তরের একটি স্বতন্ত্র ধরন হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ বিধান সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে।

সরকার জানিয়েছে, নতুন এই ব্যবস্থা প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের হেবা কিংবা আইনস্বীকৃত সম্পত্তি হস্তান্তরের অন্যান্য পদ্ধতিতে কোনো প্রভাব ফেলবে না এবং এসব বিদ্যমান ব্যবস্থার সঙ্গে কোনো বিরোধও সৃষ্টি করবে না।

তবে জামায়াতের সংসদ সদস্যরা দাবি করছেন, এই বিল ইসলামি বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত