ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম পিএলসি (এমপিএল) ছয় ক্যাটাগরির পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে। যোগ্যতা থাকা সাপেক্ষে নারী-পুরুষ উভয় প্রার্থী এসব পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম ও সংখ্যা
সিনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে ২ জন, সিনিয়র এইচআর অফিসার পদে ১ জন, অপারেশন অফিসার পদে ৮ জন, অ্যাকাউন্টস অফিসার পদে ২ জন, অফিসার (কনফিডেনশিয়াল) পদে ১ জন এবং জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।
চাকরির ধরন স্থায়ী। বেতন ২২ হাজার থেকে ৫৭ হাজার ৫১০ টাকা। আবেদন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফি ২২৩ টাকা। বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সিনিয়র অ্যাকাউন্টস অফিসার: সম্মানসহ এমকম/এমবিএ/এমবিএস অথবা চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিসহ সিএ-নলেজ লেভেল বা সিআইএমএ প্রফেশনাল লেভেল-২ পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি, বেসরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস বা ফাইন্যান্স অফিসার হিসেবে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে স্নাতকোত্তরসহ সিএ-নলেজ লেভেল বা সিআইএমএ প্রফেশনাল লেভেল-২ পাস প্রার্থীদের ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
সিনিয়র এইচআর অফিসার: সম্মানসহ এমকম, এমবিএ (ব্যবস্থাপনা/এইচআর), এমবিএস (ব্যবস্থাপনা/এইচআর) অথবা এমএসএস (লোক প্রশাসন) ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পিজিডিএইচআর/পিজিডিএইচআরএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
অপারেশন অফিসার: এ পদে সবচেয়ে বেশি আটজন নিয়োগ দেওয়া হবে। সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থবিজ্ঞান/রসায়ন), এমবিএ অথবা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। ডিগ্রিধারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের এবং ডিপ্লোমাধারীদের ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাকাউন্টস অফিসার: সম্মানসহ এমকম/এমবিএ/এমবিএস অথবা চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তরসহ সিএ-নলেজ লেভেল বা সিআইএমএ প্রফেশনাল লেভেল-২ পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। হিসাব, ফাইন্যান্স বা অডিট সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অফিসার (কনফিডেনশিয়াল): এমকম, এমবিএ, এমএসএস, এমএসসি, এমএ বা এমবিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। কনফিডেনশিয়াল অফিসার হিসেবে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় ভালো দক্ষতাও প্রয়োজন।
জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস): রসায়ন বা মৃত্তিকা বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর অথবা কেমিক্যাল/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এ পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। অর্থাৎ যোগ্যতা পূরণ করলে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা ও আবেদন
১ থেকে ৫ নম্বর পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৬ বছর এবং ৬ নম্বর পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বাংলাদেশের সব জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে mpl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)